[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।


সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর