[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৩ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ উপলক্ষে তিনি একটি ফুলের তোড়া পাঠান।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়।

তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছায় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও শুভেচ্ছা বার্তা জানান।


বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার হাতে ফুলের তোড়াটি তুলে দেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর