[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

এম. এ রনী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৯:০৫ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়নি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এই সিদ্ধান্ত জানায়।


উক্ত আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তার মনোনয়ন কেন বাতিল করা হবে না—এই মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে, বিএনপির প্রার্থী হিসেবেও মঞ্জুরুল আহসান মুন্সী পাল্টা হিসেবে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কমিশনে আবেদন করেছিলেন।


শুনানি শেষে নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

এসআর

সম্পর্কিত খবর