নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামের প্রবীণ মুয়াজ্জিন আলহাজ মো. আ. রহমান মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স আনুমানিক ১২০ বছর হয়েছিল বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারালেও তিনি নিয়মিত মসজিদে গিয়ে আজান দিতেন এবং নামাজ আদায় করতেন।
স্থানীয়দের মতে, চলাফেরায় অসুবিধা থাকা সত্ত্বেও তিনি দড়ি ও বাঁশের সাহায্যে মসজিদে পৌঁছাতেন—যা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল এবং অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছিল।
তাঁর জীবনসংগ্রাম ও ধর্মীয় অনুরাগ নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এসআর