[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

কটিয়াদীতে সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৩:১৯ এএম

সংগৃহীত ছবি

কটিয়াদীতে সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ও মোশারফ হোসেন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিবসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকার সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিকরাও সভায় অংশ নেন।


সভায় বক্তারা পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে লাইনম্যানদের দৌরাত্ম্য ও স্থানীয় কিছু প্রভাবশালীর চাপের বিষয়টি উল্লেখ করা হয়।

এসব সমস্যা সমাধানে একটি স্বচ্ছ ও শক্তিশালী কমিটি গঠনের দাবি জানান তারা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর