পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে একটি ব্যাগে থাকা নগদ অর্থসহ তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক সংক্রান্ত তথ্য তাদের জানা আছে, তবে এখনো তাকে থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে তাকে বিএনপির নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: