[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল

এম. এ রনী

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ৪:০২ এএম

সংগৃহীত ছবি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করা হয়েছে।

আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার।

তবে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূসের পরিবর্তে এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল।

এসআর

সম্পর্কিত খবর