[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা-তাপসের কণ্ঠ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন চলাকালে গুলি চালানোর নির্দেশ সংবলিত একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠস্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে বলে আদালতে জানিয়েছেন সিআইডির এক ফরেনসিক কর্মকর্তা।

সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ বিষয়ে সাক্ষ্য দেন। তিনি জানান, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। পরীক্ষার ফলাফলে নারীকণ্ঠটি শেখ হাসিনার এবং পুরুষকণ্ঠটি শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে যায়।

আদালতে অডিওটি বাজানো হলে সেখানে কথোপকথনের অংশ শোনানো হয়। জেরা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়।

উল্লেখ্য, অডিওটি মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া বেশ কয়েকটি রেকর্ডিংয়ের একটি, যা ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) রেকর্ড করেছিল বলে জানা গেছে। এরই মধ্যে বিবিসি ওই অডিওর অংশ পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছে।

ফাঁস হওয়া এই রেকর্ডিংকে আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে—যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।

এসআর

সম্পর্কিত খবর