[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১০:৫৫ এএম

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে ইফতার আয়োজন করা হবে, যেখানে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি

এসআর

সম্পর্কিত খবর