দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান।
দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান।
তিনি বলেছেন, আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়তে যোগ্যতা ও সক্ষমতাকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার এমন এক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা হবে মেধাবী, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং দায়িত্বশীল।
রাষ্ট্র পরিচালনায় দক্ষ মানবসম্পদের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সেবা গ্রহণকারীরা দ্রুত ও মানসম্মত সেবা পেতে পারেন।
এসআর