[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১১:০২ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরকারি ভর্তুকির চাপ কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে বিআইডব্লিউটিএ-এর একটি অনুষ্ঠানে

 তিনি উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তে আইএমএফের কোনো চাপ ছিল না বরং তেল পাচার রোধ ও জনস্বার্থ রক্ষার্থেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

তেলের দাম বাড়ায় বাসের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে, তবে মন্ত্রী স্পষ্ট করেছেন যে কেবল ডিজেলচালিত বাসের ভাড়া বাড়বে এবং গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই প্রজ্ঞাপনের মাধ্যমে বাস ভাড়া কমিয়ে দেওয়া হবে।

এছাড়া ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানান তিনি। গত ১৮ এপ্রিল থেকে লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর