[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বিদ্যুৎ

মেরামত শেষে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৪৬ এএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটটি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দীর্ঘ ৪৬ ঘণ্টা পর পুনরায় উৎপাদন শুরু করেছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন যে, বয়লার পাইপ ফেটে যাওয়ায় গত বুধবার রাত থেকে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, যা দ্রুত মেরামত শেষে

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন যে, বয়লার পাইপ ফেটে যাওয়ায় গত বুধবার রাত থেকে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, যা দ্রুত মেরামত শেষে শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে চালু করা হয় এবং বর্তমানে ওই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

৫২৫ মেগাওয়াট মোট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১নং ইউনিটটি চালু হলেও ৩নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে সচল করার চেষ্টা চলছে, তবে ২নং ইউনিটটি চালুর বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময় জানা যায়নি।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি শুরু থেকেই যান্ত্রিক নানা জটিলতার কারণে পূর্ণ ক্ষমতায় উৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছে এবং দীর্ঘ সময় পর একটি ইউনিটের উৎপাদন শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর