[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে নেই বৃষ্টির আভাস, থাকবে গরমের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩০ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচণ্ড গরমের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আগামী

 ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৭ শতাংশ।

এসআর

সম্পর্কিত খবর