সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এর ‘করবী’ হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কর্মকাণ্ড, বিভিন্ন খাতে অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি চলমান নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে।
এতে অংশ নিতে আগ্রহী গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট ব্যবহার করে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর