দেশজুড়ে চাঁদাবাজদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে Rapid Action Battalion (র্যাব)।
তালিকা সম্পন্ন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার M Z M Entekhab Chowdhury।
তিনি জানান, Ministry of Home Affairs-এর নির্দেশনার পর এই কার্যক্রম শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত হলেই অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি বিভিন্ন খাতে বিস্তৃত—মহাসড়কে পরিবহন সংশ্লিষ্ট চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের অভিযোগই যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে না পারলেও গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
রাজনৈতিক ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা প্রণয়নে কোনো পক্ষপাত থাকবে না; অপরাধে জড়িত যেই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এসআর