ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক ও সুদৃঢ়। শুক্রবার (১০ এপ্রিল) গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর
(আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রণয় ভার্মা উল্লেখ করেন যে, ভারতীয় হাই কমিশন এবং আইজিসিসি ভারতীয় কূটনীতির সাংস্কৃতিক হৃদস্পন্দন হিসেবে কাজ করছে, যা দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও ত্বরান্বিত করে। সীমান্ত ছাড়িয়ে এই সংলাপকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
দুই দেশের মধ্যকার এই দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকমিশনার দুই দিনব্যাপী চিত্র ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ হিসেবে উদযাপন করা হয়।
এসআর