ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা: হজযাত্রীদের হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় প্রলুব্ধ হয়ে লাগেজে কোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন না
করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
নিষিদ্ধ পণ্যের তালিকা: সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে তামাক পাতা, জদ্দা, গুল, পানপাতা, নেশা জাতীয় ওষুধ, শুটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আইনি ও ধর্মীয় ঝুঁকি: ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আরবের প্রচলিত আইনে কঠোর শাস্তি হতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে যাওয়ার পাশাপাশি দেশি ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।
ধর্মমন্ত্রীর আহ্বান: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বিগত বছরের অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে দেশের মর্যাদা রক্ষায় সকল হজযাত্রীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
যাত্রার সময়সূচী: চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
এসআর