[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস: বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৯:৫৫ এএম

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালের পূর্বাভাস অনুযায়ী, আগামী

 কয়েক ঘণ্টায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

​আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আজ বৃষ্টির সম্ভাবনা কম।

আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৪১ মিনিটে সূর্যোদয় হবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর