জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
পাশাপাশি একজনকে খালাস দেওয়া হয় এবং অন্য কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
তবে রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা একে প্রশ্নবিদ্ধ করে বলেন, নিহতের পরিধেয় গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র পাওয়া যায়নি।
তাদের দাবি, মরদেহেও গুলির আঘাতজনিত স্পষ্ট কোনো ক্ষতচিহ্ন ছিল না।
এমনকি এ বিষয়ে এক্স-রে বা অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষাও করা হয়নি বলে তারা উল্লেখ করেন।
আইনজীবীরা আরও জানান, অভিযোগে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহারের কথা বলা হলেও সংশ্লিষ্ট কার্টিজ জব্দ করা হয়নি। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তারা আদালতে একাধিক যুক্তি উপস্থাপন করেছেন।
আসামিপক্ষের আইনজীবী দোলন বলেন, তারা ২০টির বেশি পয়েন্টে লিখিত যুক্তি দিয়েছেন।
তবে প্রত্যাশিত রায় না পাওয়ায় পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।
আপিলের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাও ব্যক্ত করেন।
এসআর