[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

দেশজুড়ে ৫ দিন ধরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৩:৩০ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন আবহাওয়ায় অস্থিরতা থাকতে পারে।


আবহাওয়াবিদদের তথ্য মতে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।


বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।


এ সময় দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।


শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে।
রোববার সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সার্বিকভাবে, সপ্তাহজুড়ে দেশের আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর