[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৩:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঘোষণা দিয়েছেন যে, চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সিরাজগঞ্জ-১ আসনের

 সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় সম্প্রসারণ করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩

টি ক্ষেত্রে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সব উপজেলায় ধাপে ধাপে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম চালু, সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ডিজিটাল বৈষম্য কমাতে ১,৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই ও ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়াও আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই প্রদান এবং মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করাসহ প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী সংসদে তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর