[email protected] শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০ চৈত্র ১৪৩২

সিঙ্গাপুর থেকে এলো ২৭,৩০০ টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ৪:৫২ পিএম

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর-এ জ্বালানি তেলের আগমন বাড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।


বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে আরেকটি ডিজেলবাহী জাহাজও চট্টগ্রামের কাছাকাছি অবস্থান করছে।

জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই সেটি বন্দরে পৌঁছাতে পারে।


এদিকে, চীন থেকে ছেড়ে আসা একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ বন্দরে ভিড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই প্রায় ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


Bangladesh Petroleum Corporation (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পর এটি ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।

তিনি জানান, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর