সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুদমুক্ত ঋণ এবং সরকারি খরচে সকল ধরণের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার বিস্তারিত জানানো হয়েছে।
গাড়ি ও ভ্রমণ: কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ সম্পূর্ণ বন্ধ থাকবে।
প্রশিক্ষণ ও আপ্যায়ন: অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ এবং সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
অন্যান্য খাত: সেমিনার বা কনফারেন্সের ব্যয় ২০ শতাংশ এবং সরকারি ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রচলিত নীতিমালা অনুযায়ী, উপসচিব ও তার ওপরের পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পেয়ে থাকেন। এর পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা ভাতা এবং বার্ষিক ১০ শতাংশ অবচয় সুবিধাও তারা ভোগ করেন। সরকারের বর্তমান সিদ্ধান্তের ফলে এই ঋণ সুবিধা আপাতত স্থগিত থাকবে।
এসআর
মন্তব্য করুন: