দেশের জ্বালানি সরবরাহ জোরদারে চট্টগ্রাম বন্দর-এর জলসীমায় নতুন করে দুটি জাহাজ এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর মধ্যে একটি জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটি নির্ধারিত প্রক্রিয়া শেষে দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে।
এর মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত আমদানির অংশ হিসেবেই এসব জ্বালানি বহনকারী জাহাজ দেশে আসছে, যা শিল্পখাত ও গৃহস্থালি ব্যবহারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
এসআর
মন্তব্য করুন: