চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তীব্র গরম ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি
তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
তাপপ্রবাহ: এপ্রিলে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড় ও লঘুচাপ: বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
কালবৈশাখী ও শিলাবৃষ্টি: দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ ৫-৭ দিন হালকা বা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
বৃষ্টিপাত ও নদী: বিদায়ী মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে এপ্রিল মাসে প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
সূর্যকিরণ: এ মাসে দৈনিক গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৭ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে।
আবহাওয়া অফিসের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রতিবেদনে কৃষি আবহাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তীব্র গরমের এই সময়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: