তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসকে আর কোনোভাবেই বিকৃত হতে দেওয়া হবে না।
অতীতে ক্ষমতাসীন দল নিজেদের মতো করে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করলেও বর্তমান সরকার সে পথ অনুসরণ করবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতের বিভ্রান্তিকর সিদ্ধান্ত বা আইন ভঙ্গের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে জবাবদিহির ব্যবস্থা করা হবে।
তবে কোনো অবস্থাতেই আইনের বাইরে গিয়ে কিংবা ইতিহাস বিকৃত করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, দেশটি কোনো একক দলের নয়, বরং সকল মানুষের। তাই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে চায় বিএনপি।
তিনি মন্তব্য করেন, ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: