দেশে আপাতত জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে সরকারের জ্বালানি বিভাগ।
আগামী এপ্রিল মাসেও বিদ্যমান দাম বহাল থাকবে বলে মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নীতিমালা অনুযায়ী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে ভোক্তা পর্যায়ে কোনো পরিবর্তন না এনে আগের মূল্যই বহাল রাখা হয়েছে।
সে অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত থাকবে।
নতুন এ মূল্য তালিকা ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: