[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

মালয়েশিয়া থেকে আসা ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল তেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৩:৩৮ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ আসছে।

এর ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল বহনকারী ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে পানামার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।


এর আগে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, জাহাজটি সোমবারই বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে লাইটার জাহাজের মাধ্যমে ডিজেল খালাস করা হবে। প্রয়োজনে ডলফিন জেটিতে জাহাজ ভেড়ানোরও পরিকল্পনা রয়েছে।


বন্দর সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, আগামী ৪ এপ্রিলের দিকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আসতে পারে।


গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে জ্বালানি তেল, ৮টিতে এলএনজি এবং ৯টিতে এলপিজি সরবরাহ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর