[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

সংসদের ভিভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৭:২৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি গ্যালারিতে প্রবেশ করে সামনের সারিতে আসন গ্রহণ করেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের তথ্য অনুযায়ী, অধিবেশন শুরুর পর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন এবং শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্ব মনোযোগ দিয়ে দেখেন।


এদিন সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্থানীয় সরকার, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও ছিলেন।


গ্যালারিতে বসে জাইমা রহমানকে একটি ল্যাপটপে কাজ করতেও দেখা যায়, যা তার উপস্থিতিকে আরও লক্ষণীয় করে তোলে।


উল্লেখ্য, চলতি মাসের ১২ মার্চ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেও তিনি তার মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন উপভোগ

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর