[email protected] সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

সড়কে শৃঙ্খলা ফেরাতে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানোর ঘোষণা সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ২:৫৬ পিএম

গণপরিবহনে অনিয়ম রোধ এবং সড়কে নিরাপত্তা জোরদারে সব যানবাহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে

 সড়ক নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, জিপিএস ট্র্যাকার ব্যবহারের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী এবং ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করা সহজ হবে।

​মন্ত্রী আরও জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশ আগের চেয়ে বেশি তৎপর থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্ঘটনা রোধে ফেরিতে বাস তোলার আগে যাত্রীদের শতভাগ নামানো এবং মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বন্ধের নির্দেশনা দেন তিনি।

এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক ছিল দাবি করে মন্ত্রী বলেন, আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর