[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১১:১৯ পিএম

সংগৃহীত ছবি

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক অবরোধের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি স্পষ্ট করে বলেন, রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তার পক্ষে দলীয় কার্যালয়ে যাওয়া সম্ভব হবে না।


শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে সড়কে বাধা সৃষ্টি করা যাবে না এবং সবার চলাচল নির্বিঘ্ন রাখতে হবে।


তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি কার্যালয়ে আসতে চান, তবে এর জন্য পরিবেশ স্বাভাবিক রাখা জরুরি।

এ সময় তিনি নেতাকর্মীদের দ্রুত রাস্তা খালি করার নির্দেশ দেন এবং বলেন, মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।


দেশের মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে কাজ করতে হবে এবং জনগণের কষ্ট বাড়ায় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে। তিনি ধৈর্য ধরে মানুষের পাশে থাকার আহ্বান জানান।


বক্তব্যের শেষ দিকে তিনি উপস্থিত নেতাকর্মীদের সড়কের একপাশে সরে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

তার নির্দেশনার পরপরই নয়াপল্টন এলাকায় অবস্থান নেওয়া নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এসআর

সম্পর্কিত খবর