[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

ঈদ বিরতির পর সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১২:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরুর আগে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে সরকার ও বিরোধী দলের মোট ১১ জন সদস্য অংশ নিয়েছেন।


আজ বিকেলে সরকারদলীয় সংসদীয় দলের পৃথক বৈঠক হওয়ার কথাও রয়েছে। অন্যদিকে, ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদ-এর মুলতবি অধিবেশন আবার শুরু হবে।


জানা গেছে, চলমান অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলতে পারে। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে।


এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর ঘোষণায় তা মুলতবি করা হয়। এরপর সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর