[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকট মোকাবিলায় ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১২:৩৭ এএম

সংগৃহীত ছবি

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনেও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি বাজারের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে সম্ভাব্য চাপ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই ডিজেল সংগ্রহ করা হবে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর