[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৬:১২ পিএম

সংগৃহীত ছবি

মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে আকস্মিকভাবে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।

স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এই সফরটি পূর্বনির্ধারিত ছিল না, ফলে উপস্থিতদের মধ্যে কিছুটা চমক তৈরি হয়।


স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় সাবেক ফুটবলারদের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। ‘লাল দল’ ও ‘সবুজ দল’—এই দুই দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা মাঠে নামেন। খেলা শুরুর আগেই দুই দল প্রস্তুতি নিচ্ছিল।


এর মধ্যেই প্রধানমন্ত্রী স্টেডিয়ামে এসে সরাসরি মাঠে প্রবেশ করেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, করমর্দন করেন এবং কিছু সময় তাদের সঙ্গে কথা বলেন। পরে মাঠ প্রদক্ষিণ করে ভিআইপি লাউঞ্জে গিয়ে বসেন।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিতি।

আকস্মিক এই আগমনে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি খেলা উপভোগ করছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর