সরকার বিসিএস পুলিশ ক্যাডারের চারজন প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এসব শিক্ষানবিশ কর্মকর্তাকে প্রযোজ্য নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: