চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় প্রবাহ লক্ষ্য করা গেছে।
এই সময়ে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকার সমান।
মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে, যা টাকায় প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকার সমান।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য।
ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার (৩০২ কোটি ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার।
যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।
রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: