[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত দামে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল্য সমন্বয়ের বিষয়ে ওই দিন জরুরি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েলের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


নতুন দরে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর