অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি বৈঠকে বসেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার পর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, মন্ত্রণালয়ভিত্তিক স্থায়ী কমিটিগুলো এখনও গঠিত না হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুসারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশগুলো গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
এসআর
মন্তব্য করুন: