[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনকে সামনে রেখে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুত রাখতে আজ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ এলাকায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।


এছাড়া ২৬ মার্চ ভোরে রাষ্ট্রীয় কর্মসূচি শেষে আমন্ত্রিত অতিথিরা স্থান ত্যাগ না করা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকবে।
স্মৃতিসৌধের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর