[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

জাপানে আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর পথে রওনা হন।


তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ সংলাপটি এশিয়ায় শান্তি, পারস্পরিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।


সূত্র আরও জানায়, সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি ও জাপানসহ বিভিন্ন দেশ সফর করেন। তবে এসব সফরের কার্যকারিতা নিয়ে তখন নানা আলোচনা ও সমালোচনাও দেখা যায়।


এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশ নেন এবং দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে-এর স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে তিনি পুনরায় জাপান সফরের পরিকল্পনার কথা জানান। তখন সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি নিয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।


বিমানবন্দর সূত্র জানিয়েছে, তার এ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর