[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

তেলের কোনো ঘাটতি নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই।

পেট্রোল, অকটেন, ডিজেল কিংবা ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তবে কিছু অসাধু ব্যবসায়ী সময় সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করে মুনাফা লুটতে চায়।


সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে এ ধরনের অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সাধারণ মানুষ কিংবা পরিবহন চালকদের তেল সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।


তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় সখীপুর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর