[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৩:২৭ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)।

ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।


দীর্ঘ ছুটি শেষে কর্মজীবীরা মঙ্গলবার থেকে কর্মস্থলে ফিরবেন। একই সঙ্গে চালু হবে ব্যাংকিং কার্যক্রম, শেয়ারবাজার লেনদেন এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও।


তবে ছুটির এই ধারাবাহিকতার মধ্যেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে।

ফলে অনেকে ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়ে দীর্ঘ বিরতি উপভোগ করছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকের ছুটি আরও বাড়ছে।


এই কারণে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসগুলোতে অফিসপাড়ায় ব্যস্ততা তুলনামূলক কম থাকে।

সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়েই সময় কেটে যায়। ব্যাংকিং খাতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন সীমিত থাকে।


এদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর