[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকট মোকাবিলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৩:১৮ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশেও

 এর প্রভাব পড়েছে, তবে সরকার এই সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক জনসভায় তিনি আরও বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যায়—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই। দেশে চলমান অস্থিরতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে বর্তমানে কোনো ধরনের ‘মব কালচার’ বা গণপিটুনি বরদাশত করা হবে না এবং বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করেন যে নদী খনন কাজে কোনো ধরনের দুর্নীতি বা লুটপাট সহ্য করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর