[email protected] রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন" — আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ৬:২১ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পরিবর্তিত ও মুক্ত গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করায় এবারের ঈদুল

 ফিতরের আনন্দ সাধারণ মানুষের কাছে এক ভিন্ন মাত্রা পেয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মানুষ যখন স্বাধীনভাবে কথা বলতে পারে এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, তখনই উৎসবের প্রকৃত আনন্দ অনুভূত হয়। বর্তমান সরকার দেশে ভয়ের পরিবেশ দূর করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে। ফলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন এক মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, ঈদের এই ভ্রাতৃত্ব ও ভালোবাসার আবহ যেন সারা বছর ধরে দেশবাসীর মাঝে বজায় থাকে। তিনি বলেন, "মানুষের এই মুক্তভাবে উৎসব পালন এবং একে অপরের প্রতি যে সংহতি, তা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।" নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর