পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান একটি সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত
করেছেন। শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, "জনগণ যে ধরনের দেশ দেখতে চায়, বর্তমান সরকার সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনেই নিরলসভাবে কাজ করে যাবে।" একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন তিনি।
প্রত্যাশিত লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে দেশের সব পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং এই যাত্রায় তিনি দেশবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন। যমুনায় আয়োজিত এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: