পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, মাসব্যাপী রোজা পালন ও আত্মসংযমের পর ঈদ মানুষের জীবনে শান্তি, আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ ও মানবসেবার শিক্ষা দেয়, যা সমাজে সহানুভূতি ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। এই শিক্ষাগুলো ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া ঈদের দিনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।
ভেদাভেদ ভুলে ঐক্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করেন।
এসআর
মন্তব্য করুন: