[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড: নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১১:৩৪ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে পদ্মা ও যমুনা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

 বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার যানবাহনের সংখ্যা ও রাজস্ব আদায়—দুই-ই বেড়েছে।

​একই চিত্র দেখা গেছে যমুনা সেতুতেও। গত ১৮ মার্চ এক দিনেই এই সেতু দিয়ে রেকর্ড ৫১,৩৮৪টি যানবাহন পারাপার হয়, যা থেকে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও সুপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ভোগান্তি ছাড়াই মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছে। সেতু কর্তৃপক্ষের এই দক্ষতা দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর