[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

জুমাতুল বিদা আজ: শেষ জুমায় ইবাদতে মগ্ন দেশ, বিদায় নিচ্ছে রমজান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৮:৪১ এএম

সংগৃহীত ছবি

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা হিসেবে পরিচিত।

দিনটি ঘিরে সারাদেশে ধর্মীয় পরিবেশে বিশেষ গুরুত্বের সঙ্গে ইবাদত-বন্দেগিতে অংশ নিচ্ছেন মুসল্লিরা। একই সঙ্গে আজকের সূর্যাস্তের পর বিদায় নেবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস।


শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মসজিদে জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। নামাজের আগে খতিবরা খুতবায় জুমাতুল বিদার তাৎপর্য ও রমজানের শিক্ষা তুলে ধরবেন।


জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিদায়ী রমজানকে সামনে রেখে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনায় মোনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মানুষ।


রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এদিন সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশের অগ্রগতি ও মুসলিম বিশ্বের ঐক্যের জন্য দোয়া করা হবে।


মুমিনদের জন্য রমজান মাস সারা বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। জুমাতুল বিদা সেই পবিত্র মাসের শেষ জুমা, যা রোজার মাসকে বিদায়ের বার্তা দেয়। এ বছর রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায় পরদিন শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর