[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

সদরঘাটে নৌ প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: অনিয়মে জরিমানা ও ৩৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ৯:৪৭ পিএম

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী বিশেষ তদারকি চালিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

 প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত সময়সূচি অমান্য করে দেরিতে লঞ্চ ছাড়ার দায়ে তিনটি নৌযানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা এবং অন্যান্যদের সতর্ক করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। অভিযানে যাত্রী হয়রানি ও অবৈধভাবে পল্টুন দখলের অভিযোগে ৩৭ জন হকার এবং অনিয়মতান্ত্রিকভাবে যাত্রী পারাপারের দায়ে ৬ জন মাঝিকে আটক করে নৌ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া সম্প্রতি লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর