দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় এ বছর রোজা ৩০টি পূর্ণ হচ্ছে।
সে অনুযায়ী আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা সূত্রে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোথাও শাওয়ালের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে শুক্রবার ৩০তম রোজা পালিত হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটি প্রতি আরবি মাসের ২৯ তারিখে বৈঠকে বসে চাঁদ দেখার তথ্য যাচাই করে সিদ্ধান্ত দিয়ে
এসআর
মন্তব্য করুন: